কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনে এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
পরে সকাল ৮ টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ও কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহজালাল সিকদার, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, উপজেলযা যুব উন্নয়ন অফিসার মোঃ কামরুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
এসময় পুলিশ, আনসার ও ভিডিপি, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা, গার্লস ইন স্কাউটস সদস্যরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবাররে সদস্যগণের সংবর্ধনা দেয়া হয়। জাতির শান্তি, সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ দোয়া মোনাজাত করা হয় এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়েছে।
এছাড়া দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।











