কাঠালিয়া প্রতিনিধিঃ
আলোচনা, কেককাটা ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে ঝালকাঠির কাঠালিয়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আলহাজ আমির হোসেন আমু এমপি’র ৮১তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করেন কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের যুগসাধারণ সম্পাদক তরুন কুমার কর্মকার বক্তব্য দেন, বিশেষ অতিথি ও সঞ্চালায় ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির ।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, আমুয়া ইউনিয় পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, পাটিখালঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু শিশির দাস, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক জুয়েল, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ জমাদ্দার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মামুন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার, কাঠালিয়া সদর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মনির খান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন খান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাদল, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মামুন খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সাইদ আহম্মেদ জিসান সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান উপস্থিত ছিলেন।
জন্মদিন অনুষ্ঠানে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।











