কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার কচুয়ায় ঈদ উপলক্ষে দরিদ্র নারী-পুরুষদের মাঝে শাড়ী-লুঙ্গী বিতরণ করা হয়েছে। জানশরীফ জনকল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান রুবেল প্রধান অথিতি হিসেবে এ কাপড় বিতরণ করেন।
স্বেচ্ছাসেবাী সংগঠন জানশরীফ জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার দুপুরে কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলার ৮৩০ জন দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে শাড়ী লুঙ্গী বিতরণ করা হয়েছে। জানশরীফ জনকল্যান ফাউন্ডেশনের উপদেষ্টা এস এম আমিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান এ উপহার সামগ্রী তুলে দেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি এস এম মনিরুল ইসলাম রঙ্গু, আওয়ামী লীগ নেতা নফিজুর রহমান নব সিকদার, শিক্ষক আব্দুল লতিফ মিয়া, শৌলজালিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুল হোসেন সজল, সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন খলিফা, শিক্ষক জাকির হোসেন খান, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান চজ্ঞল খান, ছিদ্দিকুর রহমান প্রমুখ।











