কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে।
আজ শনিবার ৪ নভেম্বর দুপুর ১২ টায় একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সভাকক্ষে মিলিত হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার,
সহকারী ভূমি কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু বিমল চন্দ্র সমদ্দার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক নাহিদ সিকদার।
এ সময় উপস্থিত ছিলেন, কাঠালিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, কাঠালিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ সরোয়ার সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন আকাশ, সদস্য মোঃ মহসিন খান, সদস্য মোঃ শাকিল আহমেদ, সাংবাদিকব,প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।










