কাঠালিয়া প্রতিনিধিঃ
‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
আজ ০২ মার্চ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুনসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন অফিস কাঠালিয়া এর আয়োজন করেন।











