কাঠালিয়া প্রতিনিধিঃ
“করবো বীমা গড়বো দেশ, স্মাট হবে বাংলাদেশ” এ ¯েøাগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া ৫ম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার সকালে এ উপলক্ষে একটি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, সহকারী প্রকৌশলী মোঃ শাহাদৎ হোসেন, মোঃ সরোয়ার হোসেন, মোসাঃ জাহানারা নার্গিস প্রমূখ।
অনুষ্ঠানে কাঠালিয়া উপজেলার বিভিন্ন বীমার কর্মকর্তা-কর্মচারী ও গ্রহক, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।










