কাঠালিয়া প্রতিনিধিঃ
জাতীয় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে ঝালকাঠির কাঠালিয়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা পরিষদ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাঠালিয়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। মিছিলে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা অংশ নেন।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতিত বিমল চন্দ্র সমাদ্দার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার প্রমূখ।
সমাবেশে বক্তারা নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে স্বাগত জানান। এই তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে কেউ বাঁধার সৃষ্টি করলে আওয়ামী লীগ তা প্রতিহত করবে বলেও জানান বক্তারা।










