কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়া থানা পুলিশ একটি চোরাই প্রাইভেট কারসহ তিন যুবককে আটক করেছে।
উপজেলার কচুয়া ফেরিঘাট থেকে গতকাল ২১ এপ্রিল সোমবার কাঠালিয়া থানা পুলিশ ঢাকা মেট্রো -গ -২২-২৩১৮ প্রাইভেট কার ও তিন যুবককে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার মোঃ রাকিবুল হাসান (২৫), মোঃ সামিউল মোল্লা (২২), এবং মোঃ হামিম শেখ (২০)।
বিষয়টি নিশ্চিত করেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মং চেনলা। তিন জানান প্রাইভেট কারটি বোয়ালমারী থানা এলাকা থেকে ২০ এপ্রিল ২০২৫ রবিবার দিবাগত রাত ৪:৩০ ঘটিকার সময় ছিনতাই হয়।
গাড়িটির মালিক জিপিএস ট্রাকিং এর মাধ্যমে গাড়িটি ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সনাক্ত করে ঝালকাঠি পুলিশ সুপার ও কাঠালিয়া থানাকে অবহিত করে। এ তথ্যের ভিত্তিতে কাঠালিয়া থানা পুলিশের একটি দল কচুয়া ফেরি ঘাট থেকে গতকাল সোমবার প্রাইভেট কারটি উদ্ধার এবং তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে ।
কাঠালিয়া থানা গাড়ি উদ্ধারের বিষয়টি ফরিদপুর জেলার বোয়ালমারী থানাকে অবহিত করলে বোয়ালমারী থানা পুলিশের একটি দল প্রাইভেটকার ও আটককৃতদের তাদের জিম্মায় নিয়ে যায়।










