কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড পরিবর্তনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৫ অক্টোবর শনিবার সকাল ১১ টায় কাঠালিয়া প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা বরাবরে স্মারক লিপি প্রদান করেন।
মানববন্ধনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ গ্রেড থেকে ৯ম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের ১৩ তম গ্রেড থেকে ১০ম গ্রেডে পরিবর্তনের দাবি জানানো হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন– প্রধান শিক্ষক হুমায়ুন কবির শাহিন, মোঃ বাবুল হোসেন, মোঃ এস এম আক্তারুজ্জামান, সহকারী শিক্ষক ইমরোজ জাহান, মোঃ কবির হোসেন, মোঃ মাছুম মিয়া, মোঃ সফিকুল ইসলাম, মোঃ তাওহীদুল ইসলাম, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ জিয়াউর রহমান প্রমূখ।
মানববন্ধন শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।










