কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় মুবিববর্ষে “বাংলাদেশর একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে গৃহহীন পরিবারদের ৩য় পর্যায়ে গৃহ হস্তান্তর কার্যক্রমের সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ এপ্রিল রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রেস ব্রিফিং শুর হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
আগামী ২৬ এপ্রিল ২০২২ তারিখ মঙ্গলবার সারাদেশের উপকারভোগীদের হাতে একযোগে ঘরের চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধাপে কাঠালিয়া উপজেলায় ৯৯টি ভূমিহীন গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর প্রদান করা হবে।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাভিশন টিভি জেলা প্রতিনিধি মোঃ মাসউদুল আলম, সহ সভাপতি ও সমকাল প্রতিনিধি মোঃ ফারুক হোসেন খান, ইত্তেফাক প্রতিনিধি অধ্যক্ষ আবদুল হালিম, যুগন্তার প্রতিনিধি মোঃ শহিদুল আলম, বিজয় টিবি প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন আকাশ, দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি মাছুম বিল্লাহ জুয়েল, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মোঃ সাকিবুজ্জামান সবুর, দৈনিক আজকের বার্তা প্রতিনিধি মোঃ খাইরুল আমিন ছগির, দৈনিক নবঅভিযান প্রতিনিধি সরোয়ার সিকদার, দৈনিক সরেজমিন প্রতিনিধি মোঃ রিয়াজ সিকদার, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোঃ জাকির হোসেন, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মোঃ মহসিন খান, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার প্রতিনিধি মোঃ জাহিদ হোসেন, মোহনা টিভি প্রতিনিধি মাছুম বিল্লাহ, দৈনিক জনকন্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ মোসাদ্দেক বিল্লাহ, দৈনিক শাহানামা প্রতিনিধি মোঃ নাজমুল সানি, দৈনিক মতবাদ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান সোহাগ, দৈনিক বাংলাদেশ বানী প্রতিনিধি আসাদুজ্জামান নিশাত প্রমূখ।
উল্লেখ্য, এ পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নে ৪৭৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।











