কাঠালিয়া প্রতিনিধিঃ
গাজায় নির্মম গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের সাথে একাতœতা প্রকাশ করে ঝালকাঠির কাঠালিয়ায় ও পালিত হয়েছে জেনারেল স্ট্রাইক ও বিক্ষোভ কর্মসূচি ।
আজ সোমবার আছর নামাজ বাদ ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে কাঠালিয়া বন্দর জামে মসজিদ এর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে একই স্থানে সমাবেশে মিলিত হন।
এ সময় ইসরালী গণহত্যার বিরুদ্ধে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ইসলামী আন্দোলন ও সর্বস্তরের জনতা। কেবল ধর্ম নয় বিশ্ব মানবতা রক্ষায় আহ্বান জানানো হয় এ কর্মসূচি থেকে।
এ সময় বক্তরা গণহত্যা বন্ধ ও ইসরাইলের পন্য বর্জনের আহবান জানান ।










