কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার পূর্বছিটকী গ্রাম থেকে বুধবার গাঁজা গাছসহ আবদুর রহিম বাদশা (৪০) নামের এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ।
কাঠালিয়া থানার এসআই মোঃ কাইয়ুম ও এএসআই সুমন মিয়ার নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আওরাবুনিয়া ইউনিয়নের পুর্ব ছিটকি গ্রামের শশুর বাড়ী থেকে রহিম বাদশাকে আটক করা হয়। এসময় শশুর সৈয়দ আলীর বাড়ীর আঙিনায় (উঠান) থেকে চাষকৃত গাঁজার গাছ উদ্ধার করে পুলি।
আবদুর রহিম বাদশা উপজেলার তালগাছিয়া গ্রামের কাঞ্চন আলী জমাদ্দারের ছেলে।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী জানান, এ ঘটনায় মাদক আইনে একটি মামলা হয়েছে। মামলার আসামী রহিম বাদশাকে জব্দকৃত গাঁজা গাছসহ কোর্টে পাঠানো হয়েছে।










