কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় কাল বৈশাখী ঝড়ে ঘর-বাড়ী, গাছ-পালা, বিদ্যুৎ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আজ ২৭ মে শুক্রবার দুপুরে এ ঝড়ে বিভিন্ন এলাকার অনেক কাঁচা ঘর বিধ্বস্ত হয়। বিদ্যুতের খুটি উপরে পরে উপজেলায় অধিকাংশ জায়গায়ই বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। অনেকের ঘর বা ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চালা উড়িয়ে নিয়েছে।
বিভিন্ন এলাকায় বড়, বড় গাছ-পালা ভেঙ্গে ও উপরে পরে ঐ সকল এলাকায় যাতায়াতে মারাত্মক দূর্ভোগ সৃষ্টি হয়েছে। ঝড়ে শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের আফজাল মুন্সীর ঘর বিধ্বস্ত হয়। একই গ্রামের জাকিয়া বেগমের মিল বাড়ীর টিনের চালা উড়িয়ে নিয়ে যায়। অপরদিকে আওরাবুনিয়া ইউনিয়নের ছোট কৈখালী গ্রামের ইউসুফ হাওলাদার ও মোঃ শহিদ হাওলাদারের ঘর বিধ্বস্ত হয়।










