কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মরহুম এ্যাডভোকেট ফজলুল হক এর ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ ফেব্রুয়ারী শনিবার আসর নামাজবাদ কাঠালিয়া বন্দর জামে মসজিদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার এর সভাপতিত্বে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মরহুমের ছোট ছেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির।
সাংবাদিক মাওলানা খাইরুল আমিন ছগির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির। বক্তারা বলেন মরহুম এ্যাডভোকেট ফজলুল হক ছিলেন সদালাপী, পরোপকারী, সৎ, নিষ্ঠাবান, ন্যয়-নীতি ও আদর্শবান মানুষ ছিলেন। তার আদর্শ ধরে রাখার জন্য সকলকে উদাত্ত আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনির খান, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ মনির হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খানসহ উপজেলা আওয়ামীলীগ, সহযোগী সংগঠন ও মুসুল্লিরা উপস্থিত ছিলেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ মিজানুর রহমান ও হাফেজ অলিউল্লাহ।
এছাড়াও কাঠালিয়া, আমুয়া, শৌলজালিয়া, আওরাবুনিয়া, চেঁচরীরামপুর ও পাটিখালঘাটার বিভিন্ন মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।











