কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া একে রাতে তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ ফেব্রæয়ারী) দিবারাত ৮ টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তালগাছিয়া গ্রামের মিলন শরীফ, শহিদুল ইসলাম ও লোকমান হোসেনের ঘরে চোরেরা হানা দেয়। চোরেরা নগদ টাকা, স্বর্ণালংঙ্কার ও মূল্যবান জিনিস পত্র সহ দুই লক্ষাধিক টাকার মালামল নিয়ে পালিয়ে যায়।
৮নং ওয়ার্ড মেম্বার মোঃ সিরাজুল ইসলাম জানান, রাত ৮ টা থেকে ৯ টার মধ্যে তিন বাড়ীতে চোররা হানা দেয়। ঐ ঘরগুলোতে কোনো লোক না থাকায় তালা ভেঙ্গে সহজে ঘরে প্রবেশ করে। পার্শ¦বর্তী হক্কেননূরী দরবার শরীফে ১০৩ তম ওরোজ থাকায় পারিবারের লোকজন সেখানে অবস্থায় করায় ঘরগুলো তালা বদ্ধ ছিলো। রাতেই ঘটনা স্থাল কাঠালিয়া থানা পুলিশের একটি দল পরিদর্শন করেন । ঘরে তালা ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ টাকা স্বর্ণালংঙ্কার ও মূল্যবান জিনিস পত্র সহ দুই লাক্ষ টাকার মালামাল নিয়ে যায়।










