কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরে নাদীয়া (২০) নামে এক গৃহবধুর আত্মহত্যা করেছে। পারিবারিক কলোহের জের ধরে এঘটনা ঘটে। ২৭ মে শুক্রবার দুুপুরে বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে এক সন্তানের জননী ঐ গৃহবধু আত্মহত্যা করে। স্বজনরা উদ্ধ্যার করে ভান্ডারিয়া হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। নাদীরা কাঠালিয়া পাইলট গালর্স স্কুল এন্ড কলেজ সংলগ্ন কাঠালিয়া গ্রামের বাসিন্দা। সে মোঃ মাসুদ মিয়ার স্ত্রী।










