ঝালকাঠি প্রতিনিধি ॥
কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠের সুন্দার্য্য বর্ধনের জন্য বৃক্ষ রোপন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সিকদার মোঃ ফারুক যুব ও ক্রিড়া সংঘের উদ্দ্যোগে এ বৃক্ষ রোপন করা হয়েছে। একই সাথে উপস্থিত সর্ব সাধারনের মাঝে করোনাকালীন সুরক্ষার জন্য মাস্ক,সাবান ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারী) এ কর্মসূচির উদ্ধোধন করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ সেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিকদার মোঃ ফারুক যুব ও ক্রিড়া সংঘের পৃষ্ঠপোষক ও জেলা পরিষদ সদস্য সাখয়াত হোসেন অপু, জেলা পরিষদ সদস্য আমিরুল ইসলাম লিটন সিকদার, উপজেলা প্রোগ্রামার অতনু কিশোর দাশ,প্রেসক্লাব সভাপতি সিকদার মোঃ কাজল, অধ্যাপক আব্দুল হালিম, সংগঠনের সাধারন সম্পাদক অলিউল ইসলাম লিটন সিকদার প্রমূখ ।











