উপজেলা প্রতিনিধি, কাঠালিয়া (ঝালকাঠি)
ঈদুল আজহা উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমরিবুনিয়ায় বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ জুন) ঈদের দ্বিতীয় দিন বিকেলে আমরিবুনিয়া ভাই-বন্ধু মহলের আয়োজনে আমরিবুনিয়া বাজার মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়।
প্রীতি ম্যাচের উদ্বোধন করেন পুলিশ ইন্সপেক্টর মো. রেজাউল করিম এবং ইউপি সদস্য মো. ফয়সাল আহম্মদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল আলম হাং, আনোয়ার হোসেন সাগর, মো. হাসান মিয়া, সমাজসেবক গোলাম সরোয়ার, মিলন হাং, নাজমুল হোসেন, আবু হাসান, হেলাল উদ্দিন এবং ইউপি সদস্য মাহমুদ হোসেন স্বপনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দর্শকঠাসা মাঠে অনুষ্ঠিত ম্যাচে অবিবাহিত একাদশ ২-১ গোলের ব্যবধানে বিবাহিত একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করে।
খেলা শেষে বিজয়ী এবং রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আয়োজক ভাই-বন্ধু মহলের পক্ষ থেকে।










