কাঠালিয়া প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় মোঃ সজিব মুন্সী (২৭) নামে এক যুবককে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
আজ ৫ সেপ্টেম্বর রোববার বিকেলে উপজেলার পশ্চিম আউরা এলাকা থেকে ঝালকাঠি গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সজিবকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
কাঠালিয়া থানার উপ-পরিদর্শক মোঃ মাহমুদুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠির গোয়েন্দা পুলিশের একটি দল পশ্চিম আউরা এলাকায় অভিযান চালিয়ে সজিব মুন্সীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মাইনুদ্দিন বাদী হয়ে সজীব মুন্সীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে কাঠালিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
সজিব মুন্সী কাঠালিয়া সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামের মোঃ কালাম মুন্সীর পুত্র।










