কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের জন্য ইলিশ আহরণকারী জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়েছে।
আজ ২২ মে রোবরার দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে ২০জন জেলেকে একটি করে গরু বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বরিশাল মৎস্য বিভাগের উপ পরিচালক মোঃ আনিছুর রহমান তালুকদার এ উপকরণ বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রুহুল আমীন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, জেলে মোঃ ফারুক হোসেন প্রমুখ। উপজেলা মৎস্য অফিস এর আয়োজন করেন।











