কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আগামী শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ইং তারিখে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কাঠালিয়া ওজোপাডিকো (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- ৩৩ কেভি গ্রিড লাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সময়ে তাদের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ রাখা হবে।
উক্ত সময়ের মধ্যে বিদ্যুৎ অফিসকে অবহিত না করে কেউ গাছ কর্তন ও সঞ্চালন তারের আসে পাশে না যাওয়ার জন্যও বলা হয়েছে। জরুরী প্রয়োজনে যে কোন সময় লাইন সঞ্চালন করা হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরো জানান, নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে ।











