কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া বিনাপানি বাজারে আইনশৃঙ্খলা ও মতবিনিময় সংক্রান্ত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, অত্র ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিড অফিসার মোঃ রিয়াজ রহমান, ইউপি সদস্য মোঃ মোস্তফা কামাল, সৈয়দ আব্দুল কাইয়ুম, মোঃ দুলাল শরিফসহ আরো অনেকে।
সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়।










