কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সাংবাদিকদের সাথে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তরুন সিকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ জানুয়ারী সোমবার বিকাল ৪ টায় আমনত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, “আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলে, আমি নতুন কাঠালিয়া উপহার দিবো, প্রত্যেক ভোটারের বাড়ীর সংযোগ রাস্তাগুলো পাঁকা করবো, পারিবারিক কবরস্থান সংস্কার করবো, বীর মুক্তিযোদ্ধাদের সমাধি পাঁকা করে দিবো। গ্রাম্য শালিশী হয়রানি থেকে চিরতরে বিলুপ্ত করবো”।
এ সময় কাঠালিয়া উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।










