কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া পূর্বপাড় সরদার বাড়িতে মাছ বিক্রির টাকা ভাগ-বন্টনের সময় বাক-বিতর্কের এক পর্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুর হলে এতে শিক্ষার্থীসহ দুই গ্রুমের ১১ জন আহত হয়েছে। বুধবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে চার দফা হামলা হয়।
স্থানীয়রা জানান, আমুয়া মৎস্য আড়তে তুচ্ছ ঘটনা নিয়ে ওহাব সরদার ও আরিফ সরদারের সাথে কথা কাটাকাটি হয়। পরে ওহাবের পুত্র বরিশাল পলিটেকনিক্যাল কলেজের ১ম বষের্র ছাত্র মোঃ জিল্লুর সরদারেক হাসপাতাল সংলগ্ন রিভার ভিউ ক্লিনিকের সামনের সড়কে আরিফের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল হামলা চালিয়ে আহত করে।
এ সময় এলাকার লোকজন আহতকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে ভর্তি করে। বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিদের শালিশ বৈঠকে মিমাংসার সিদ্ধান্ত হলেও পুনরায় আরিফ, রাজু ও এলাহীসহ আরো ১০/১১জনের একটি দল সরদার বাড়ির সালাম সরদারের বাড়িতে গিয়ে সালাম সরদার (৬০) ও তার পুত্র রিয়াজ সরদার ৩০ কে পিটিয়ে আহত ও ঘর-বাড়ি ভাংচুর করে। এ সময় ওহাব সরদার (৫০) পুত্র আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের দ্বাদশ বষের্র ছাত্র ফাইজুর সরদার (১৭) এস এসসি পরিক্ষার্থী রাব্বি সরদার (১৫) শাহারুম সর্দার (৩৫) কামরুল সরদার (৩২) গুরতর আহত হন।
আহতদের মধ্য ৫জন আমুয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা আমুয়া হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহতর ভাই মোঃ আব্দুল হাই সরদার জানান, মারামারির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হামলায় প্রতিপক্ষের আকলি বেগম (৫০) ও হৃদয় ( ১৮) আহত হয়। বর্তমানে ওই গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।
কাঠালিয়া থানার এস আই আহসানের নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ।










