কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার ছৈলার চর পর্যটন কেন্দ্রে আগত পর্যটকদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে টুরিস্ট গাইড প্রশিক্ষণের শুর হয়েছে। ০৭দিন ব্যাপী এ প্রশিক্ষণ ০১ জুন থেকে ০৭ জুন পর্যন্ত চলবে। রাজস্ব খাতের আওতায় কাঠালিয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করেন। প্রশিক্ষণে স্থানীয় ৩০ জন যুবক-যুবতী অংশ নেয়।
বুধবার বিকালে উপজেলার পর্যটন কেন্দ্র ছৈলার চরে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার বলেন-ছৈলার চর পর্যটন কেন্দ্র এই এলাকার মানুষের সম্পদ। এখানে আগত পর্যটকদের সহযোগিতা ও নিরাপত্তা দেয়া এ অঞ্চলের মানুষেরই দায়িত্ব ও কতব্য আমার বিশ্বাস এখনকার মানুষ ইতোমধ্যে পর্যটন ও পর্যটক সর্ম্পকে ব্যাপক ধারনা পেয়েছেন। এ প্রশিক্ষণ শেষে তার দায়িত্ববান হয়ে উঠবেন।











