কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া ২ নং ওয়ার্ডের কচুয়া বাজারের মসজিদ মাঠে আজ বুধবার মাগরিববা এলজিএসপি-৩- ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
অত্র ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সাংবাদিক এইচ এম নাসিরে উদ্দিন আকাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সরকারের উন্নয়ন ও কচুয়া ২নং ওয়ার্ডকে একটি ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তোলতে এলাকার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করে ডিজিটাল ওয়ার্ড উপহার দেয়ার আশ^াস দিয়ে বক্তব্য রাখেন পরপর ৩বারের ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ নফিজুর রহমান নওয়াব সিকদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শাহানাজ পারভীন, ইউপি সদস্য মোঃ মোস্তফা কামাল, সৈয়দ আব্দুল কাইয়ুম, মোঃ দুলাল শরীফ।
অন্যান্যদের মধ্যে এলাকার বিভিন্ন সমস্যার কথা নিয়ে বক্তব্য রাখেন, ২ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান, মোঃ ওয়াহেদ মিয়া, মোঃ মালেক মোল্লা, মোঃ আবজাল মুন্সি, মোঃ কালাই মৃধা, মোঃ জলিলুর রহমান, মোঃ রুস্তুম প্রমূখ।










