কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালাকাঠি কাঠালিয়া উপজেলার আমুয়ায় পলি আক্তার (১৪) নামে স্কুল ছাত্রীর ঝুলান্ত মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। পরে আমুয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
আজ ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার আমুয়া গ্রামের নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পলি আক্তারের লাশ উদ্ধার করে স্বজনরা। স্থানীয়রা জানান, পলির ঘরের দরজা বন্ধ থাকায় দরজা ভেঙ্গে পলিকে আড়ার সাথে ঝুলান্ত অবস্থায় দেখতে পায় তারা। পলি আক্তার উপজেলার আমুয়া গ্রামের মোঃ হারুন তালুকদারের মেয়ে। সে পুর্ব আমুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ৯ম শ্রেনীর ছাত্রী।
এই বিষয় কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, মরাদেহ উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। অপমৃত্যুর মামলা নেয়া হবে ও লাশ ময়নাতদন্তের জন্য ঝালাকাঠি মর্গে পাঠানো হবে।










