কাঠালিয়া প্রতিনিধিঃ
কাঠালিয়া বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ ১ সেপ্টেম্বর বুধবার দুপুরে কাঠালিয়া বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আঃ জলিল মিয়াজীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তাব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাকির হোসেন কবির হাওলাদার, যুবদলের সভাপতি কিশোর মাহমুদ, সাধারন সম্পাদক ইমরান হাওলাদার, যুগ্ন সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, সেচ্ছাসেবক দলের আহবায়ক হাসিব ভূট্ট, যুবদলের সাবেক সভাপতি ইলিয়াস মিয়া, ছাত্রদল নেতা মারুফ বিল্লাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রামে তৃণমূলের কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান বিএনপির নেতৃবৃন্দ। তাঁরা বলেন, জিয়াউর রহমানের কবর নিয়ে যারা রাজনীতি শুরু করেছে, তাঁরা কখনোই দেশের মঙ্গল চায় না।










