কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামের বাসিন্দা ও কাঠালিয়া মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ কাওছার আহমেদ এর পিতা মাস্টার হাজ্বী আবদুর রাজ্জাক আকন ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
১১ জানুয়ারী মঙ্গলবার দিবাগত রাত ১২.৪০ মিনিটে নিজ বাড়ী পশ্চিম আউরা গ্রামের আকন বাড়ীতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। আজ ১২ জানুয়ারী বুধবার বিকাল ৫ টায় কাঠালিয়া সদর ফাযিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজই জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
মরহুম আঃ রাজ্জাক মাস্টারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। পরে প্রধান শিক্ষক ও কাঠালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর, তিনি স্ত্রী, তিন ছেলে ও চার কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে যান।










