বিশেষ প্রতিনিধিঃ
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক মনির।
গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় মন্ডপে আগত দর্শনাথী, মন্দির কমিটির নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সাথে কুশল বিনিময় করেন।পরিদর্শনকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খানম, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মিঠু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান বশির, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুবকর সিদ্দিক জুয়েল,সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা তরিকুল ইসলাম রানা, উপজেলা ছাএলীগ সভাপতি সাইদ আহম্মেদ জিসান সিকদার ও সাধারণ সম্পাদক মাসুদ খান সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










