নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥ নানান কর্মসূচীর মধ্যে দিয়ে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।
গৌরনদীতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বরিশালের গৌরনদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৭ই মার্চ) সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা, পুলিশ বাহিনীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেনসহ অন্যান্যরা।
একইভাবে সোমবার (৭ই মার্চ) সকালে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নীরবতা পালন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত সহ অন্যান্যরা।










