জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়ার কৃতি সন্তান এ্যাডভোকেট মোঃ এনামুল ইসলাম রুবেল ঢাকা কোট রিপোর্টাস এসোসিয়েশনের নির্বাচনে তৃতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছে।
আজ সোমবার ঢাকার জেলা জজ আদালতের পুরান ভবনের নিচতলায় এসোসিয়েশনের কার্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ঢাকা’র নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদার জাতীয় পার্টি–জেপি যুগ্ম মহাসচিব ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাকারিয়া হায়দার।
এর পূর্বে তিনি সভাপতি পদে দুই বার দায়িত্ব পালন করেছেন। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের মুন্সীরাবাদ গ্রামের বীরমুক্তিযোদ্ধা মরহুম আঃ রহমানের সন্তান এ্যাডভোকেট মোঃ এনামুল ইসলাম রুবেল। নির্বাচনে বিজয়ী হওয়ায় জনতার খবর পরিবার ও কাঠালিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
নির্বাচনে বিজয়ী হওয়ায় জনতার খবর পরিবার ও কাঠালিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।










