ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির জেলা প্রশাসক কর্যালয়ের সামনে, আইনজীবি সমিতি ও বাজার এলাকায় বিভিন্ন ঔষধি গাছগাছরার পসরা সাজিয়ে বিভিন্ন রোগের তাবিজ বিক্রিকরছেন জলিল কবিরাজ। সে দীর্ঘদিন ধরে এই পেশা চালিয়ে যাচ্ছেন। তার বাড়ি ঝিনইদহ জেলার কালিগঞ্জ এলাকার নূরুল ইসলাম কবিরাজের পুত্র।
পৈত্রিক সুত্র ধরেই এটা তাদের পেশা বলে জানায় জলিল কবিরাজ। জলিল কবিরাজের দাবি বিভিন্ন ধরনের ঔষধি গাছ দিয়ে তাবিজ বিক্রি করে । এই তাবিজে সকল ধরনের রোগ ভালো হয়। তিনি আরো জানান, রোগব্যাধি থেকে মুক্ত করতে পারেন একমাত্র আল্লাহতালা, ডাক্তার কবিরাজ নিমিত্তমাত্র।
তবে বিশ^াস নিয়ে তার তাবিজ ব্যাবহার করলে আল্লাহ তাকে রোগমুক্ত করতে পারেন। কবিরাজের ঔষধি গাছগাছালিকে লোকজনকে আকর্ষন করার জন্য তেল মালিশ করে জকজকে করে সাজিয়ে রেখে দুর্বল চিত্তের মানুষের কাছে তাবিজ বিক্রি করেথাকেন।










