নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥
উজিরপুরে সাংবাদিক এমদাদুল কাসেম সেন্টুর মায়ের মৃত্যুতে প্রেসক্লাবসহ বিভিন্ন মহলের শোক। উজিরপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এমদাদুল কাসেম সেন্টুর মাতা মোসাঃ জামিলা খাতুন (৭৫) বার্ধক্যজনিত কারনে মঙ্গলবার (৮ই মার্চ) রাত পৌনে ১২ টায় বরিশালের রূপাতলী আব্দুল্লাহ ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লা.. রাজেউন)।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার (৯ই মার্চ) যোহর নামাজ বাদ উপজেলা হাসপাতালের সন্নিকটে বালুর মাঠে মরহুমার জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানান উজিরপুর প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।










