বরিশাল ব্যুরোঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শৌলজালিয়া বাসীকে শুভেচ্ছা জানিয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন। পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান তিনি।
শনিবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। এদিন সব শ্রেণিপেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
তিনি আরও বলেন, মহান আল্লাহ একদিকে যেমন ধনী, গরিব সবার মাঝেই সমানভাবে ঈদের আনন্দ পৌঁছে দিয়েছেন, তেমনি গরিবকে ফিতরা, দান, খয়রাত, যাকাত প্রদানের মাধ্যমে সাম্যের ভিত্তিতে আদর্শ সমাজ প্রতিষ্ঠার বিধানও দিয়েছেন। আদর্শ রাষ্ট্রীয় জীবনের জন্য দৈনন্দিন কার্যক্রমে ঈদ-উল ফিতরের শিক্ষা অনুসরণ করার আহবান রইলো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমার শৌলজালিয়া ইউনিয়নের সর্বসাধারনকে ও কাঠালিয়াবাসীকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।










