রাজাপুর প্রতিনিধিঃ
কোভিড-১৯ মহামারির কারনে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলার পূর্ব প্রস্তুতি বিষয়ক কাজের অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃমোয়াজ্জেম হোসেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা সদরে অবস্থিত আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজ পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাউশির আঞ্চলিক উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম,সহকারী পরিচালক মোঃ মাজহারুল ইসলাম,অধ্যক্ষ মোহাম্মদ হেমায়েত উদ্দীন ও উপাধ্যক্ষ মোঃসগীর মাহমুদসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।পরিদর্শনকালে পরিদর্শকবৃন্দ কলেজের সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং পাঠদান পদ্ধতি, তথ্য প্রযুক্তি সমৃদ্ধ পড়াশোনা ও কলেজের সার্বিক ব্যবস্থাপনা দেখে তাঁরা মুগ্ধ হন।










