কাঠালিয়া প্রতিনিধি:: কাঠালিয়ার আমরিবুনিয়া বলবাড়ি এইস. কে বালিকা বিদ্যালয়ে পবত্রি ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানরে আয়োজন করা হয়। ৩ নভম্বের বুধবার এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী জমাদ্দার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন , চিংড়াখালী সিনিয়র আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, ইউপি সদস্য মোহাম্মদ ফয়সাল আহমেদ মিঠু, মোঃ জাকির হোসেনসহ স্কুলের শিক্ষক, অভিভাবক ও স্কুলের শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন । বক্তারা এতে মহানবীর জীবনী সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।










