ঝালকাঠি প্রতিনিধি:
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, ‘ আমার বিরুদ্ধে কোন প্রার্থী আছেকি নেই এটা এখন বিবেচ্য বিষয় নয়। এখন আমাদের বিবেচ্য বিষয় হল কত পার্সেন ভোট দিয়ে প্রমান করব আন্তর্জাতিক ভাবে আমরা বাঙ্গালীরা নির্বাচিত জাতি হতে চাই। আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষতমার পট পরিবর্তন করতে চাই, আমরা সাংবিধানিক ভিত্তিতে বিশ^াসী। এবারের নির্বাচনে এটা হল মুল কথা।
তিন শত আসনের মধ্যে দুই শত ৯০ আসন পাওয়ার মধ্যে কোন বিজয় হবে না, বিজয় হবে যদি কমপক্ষে শতকরা ৫০ থেকে ৬০ ভাগ ভোট পেতে পারি সেটা হবে আমাদের বিজয়। তাই আপনাদের সকলকে কাছে অনুরোধ হল আপনারা ভোট কেন্দ্রে যাবে ভোট দিবেন । জানি আপনাদের কষ্ট হবে। তার পরেও জাতিয় স্বার্থে আপনারা এই কষ্ট স্বীকার করবেন।
বুধবার বিকেলে ঝালকাঠি শহরের ফরিদপুরপট্টি সড়কে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যবসায়ী জানে আলম জনির সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল-মামুন খান ধলু, ব্যবসায়ী আবু বক্কর খান, শাহ আলম হোসেন। সভায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও স্থানীয়রা অংশ নেয়।










