বরিশাল প্রতিনিধিঃ আজ এই দিনে ভয়াল সিডরের আঘাতে দক্ষিন অঞ্চল লন্ডভন্ড হয়েছিলো। ২০০৭ সালে ‘সিডর’ আঘাত হানে ঝালকাঠি , বরগুনা, বাঘেরহাট,বরিশাল,পটুয়াখালী সহ দেশের উপকূলীয় অঞ্চলে। ১৪ বছর পেরিয়ে গেলেও সেই স্মৃতি আজও ভুলতে পারেনি দক্ষিণাঞ্চলের মানুষ। স্বজন হারানো ও সহায়সম্বল মানুষগুলো ফিরে যেতে পারেনি তাদের স্বাভাবিক জীবনে।
আজও নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানকার মানুষ গুলো। সিডরের ছোবলে দক্ষিণের উপকূলীয় জেলাগুলো পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। প্রিয়জনকে হারিয়ে এখনো এই দিন আসলে বুকফাটা কান্নায় ভেঙে পড়েন অনেকেই। সিডরের ক্ষতচিহ্ন বহন করে চলেছেন অনেকে। তবে যারা সিডরের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন, তাদের মধ্যে অনেকেই নিজেদের যোদ্ধা বলে দাবি করেন। কেননা সিডরের পর উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া আইলা ও নার্গিস নামের ঘূর্ণিঝড়কে মোকাবিলা করতে সক্ষম হয়েছেন।










