জনতার খবর ডেক্সঃ
অস্ত্রের ভয় দেখিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মেয়েকে ধর্ষিত হতে দেখে মা চিৎকার দিলে পালিয়ে যায় বাবা। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিংগাইরে।
১৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে সিংগাইরের জয়মন্টপ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি একই এলাকার বাসিন্দা।
এজাহারের বরাতে সিংগাইর থানার এসআই মাসুদ রানা শামীম জানান, গত ২৪ জুন ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মেয়েকে প্রথমবার ধর্ষণ করে ওই অভিযুক্ত সৎ বাবা। ১৪ জুলাই বিকেলে ফের ধর্ষণের সময় দেখে ফেলেন মেয়েটির মা। পরে মায়ের চিৎকারে আশপাশের লোকজন এলে পালিয়ে যান তিনি।
পরে বুধবার রাতেই থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা। পরে বৃহস্পতিবার বিকেলে উপজেলার জয়মন্টপ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।












