ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে ইউসিবি ব্যাংক অনুর্ধ্ব-১৫ ফুটবল লীগ বরিশাল অঞ্চলের প্রতিযোগিতা বরগুনায় অনুষ্ঠিত হচ্ছে।
আগামী ২৯ এপ্রিল এই প্রতিযোগিতা শুরু হবে। উদ্ভোধনী দিনে ঝালকাঠি জেলা দল ও পিরোজপুর জেলা দলের মধ্যে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ঝালকাঠি জেলা দলের অনুশীলন আজ সোমবার দুপুর থেকে ঝালকাঠি পৌর স্টেডিয়ামে শুরু হয়েছে।
ইতিপূর্বে এই প্রতিযোগিতার সময়সীমা পিছিয়ে যাওয়ায় অনুশীলন কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। পুনরায় তার আবার শুরু হয়েছে। ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খান ধলুর তত্ত¡বধায়নে ও ফুটবল কোচ মোশারফ হোসেনের পরিচালনায় এই অনুশীলন শুরু হয়েছে।










