আন্তর্জাতিক ডেস্কঃ বাড়ি থেকে টাকা হাতিয়ে অটোচালকের সংগে পালানোর অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের ইনদওরের খাজরানায় ঘটেছে এই ঘটনা। জানা গেছে, ওই নারীর স্বামী একজন ব্যবসায়ী। ইনদওরে তাঁর কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে।
পুলিশ জানিয়েছে, ১৩ অক্টোবর রাতে স্ত্রী বাড়ি না ফেরায় থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। সেই অভিযোগে তিনি জানিয়েছিলেন, তাঁর স্ত্রী ফেরেনি এবং বাড়ি থেকে ৪৭ লাখ টাকা গায়েব হয়ে গেছে। স্বামীর অভিযোগ, এক অটোচালকের সংগে পালিয়েছেন তাঁর স্ত্রী।
জানা গিয়েছে, ওই অটোচালকের নাম ইমরান। তিনি ওই নারীর থেকে প্রায় ১৩ বছরের ছোট। ইমরান ওই নারীকে প্রায়ই বাড়িতে নামিয়ে দিয়ে যেতেন। ওই ব্যবসায়ীর অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। তারপর ইমরান-এর এক বন্ধুর বাড়ি থেকে ৩৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। যদিও ইমরান এবং ওই নারীর খোঁজ এখনও পায়নি পুলিশ।
সূত্র: আনন্দবাজার পত্রিকা












