যুগপৎ আন্দোলনের ঘোষিত স্থগিত কর্মসূচির নতুন তারিখ ও সময় নির্ধারণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১৭ ডিসেম্বর শনিবার এক বিবৃতিতে বলেন, নতুনভাবে ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৪ ডিসেম্বর সারাদেশে ১০ দফা বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে তিনি বলেন, শুধু ঢাকা মহানগরীতে গণমিছিলের কর্মসূচি ৩০ ডিসেম্বর পালিত হবে ইনশাআল্লাহ্। ঘোষিত এই নতুন কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর সহযোগিতা কামনা করছি।












