ঝালকাঠি প্রতিনিধিঃ
আগামী ২৩ সেপ্টেম্বর ঝালকাঠিতে বিএনপির রোডমার্চ সফল করতে প্রস্তুতি সভা করেছে জেলা বিএনপি। আজ বৃহস্পতিবার সকালে শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চার উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, আহŸায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিন, অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, জেলা যুবদলের আহŸায়ক শামীম তালুকার, মহিলা দলের সদস্যসচিব সাকিনা আলম লিজা, বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সরদার সাফায়াত হোসেন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।
সভায় আগামী ২৩ সেপ্টেম্বর রোডমার্চ সফল করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে উপস্থিত থাকার আহŸান জানানো হয়। এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপির সকল কর্মসূচি সফলভাবে পালন করতে রাজপথে নেতাকর্মীদের থাকার আহŸান জানান বক্তারা।










