আন্তর্জাতিক ডেস্কঃ ১১৩ যাত্রী নিয়ে চীনে রানওয়ে থেকে ছিটকে পড়ে তিব্বত এয়ারলাইনসের একটি বিমানে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ মে) দেশটির চংকিং বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। উড্ডয়নের সময়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে আগুনের সূত্রপাত হয় বলে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিপলস ডেইলির খবরে জানানো হয়।
বিমানটিতে ১১৩ যাত্রী এবং ৯ জন ক্রু ছিলেন। চীনা আরেকটি রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন জানিয়েছে, তাৎক্ষণিক হতাহতের খবর জানা যায়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, তিব্বত এয়ারলাইনসটির ওই যাত্রীরা নিরাপদে আছেন।
সূত্রঃ বাংলা ভিশন।












