কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক আন্দোলন কাঠালিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ সিজন-০২ এর উদ্বোধন করা হয়েছে।
আজ ৬ মার্চ রবিবার বিকাল তিন টায় উপজেলা পরিষদ মাঠে সামাজিক আন্দোলন কাঠালিয়া এর সভাপতি মোঃ তুহিন সিকদারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্বোধন করেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন।
সামাজিক আন্দোলন কাঠালিয়া এর সাধারণ সম্পাদক মোঃ ই¯্রাফিল তালুকদারের সঞ্চলনায় উপস্থিত ছিলেন আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের প্রভাষক ও বিশিষ্ট ক্রিয়াবিদ এসডি পলাশ, সিনিয়র খেলোয়ার মোঃ টুলু, মোঃ নাসির হোসেন, আঃ খালেক প্রমূখ।
টুর্নামেন্টে বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলার ২৪টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় শাপলা ক্রিয়া চক্র দক্ষিন কচুয়া একাদশকে ডিসেন্ট স্টার বেতাগী একাদশ পরাজিত করে।
সামাজিক আন্দোলন কাঠালিয়া এর আয়োজন করেন। সহযোগিতায় ব্লাড ব্যাংক কাঠালিয়া ও মোকামিয়া ব্লাড ডোনেশন গ্রুপ।
শুরুতেই সদ্য প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিটের নিরবতা পালন করা হয়।













