বিনোদন ডেস্কঃ শেহতাজ মুনিরা হাশেম। মডেল, উপস্থাপক ও অভিনেত্রী। গত শুক্রবার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। পাত্র গায়ক ও সংগীত পরিচালক প্রীতম হাসান। বিনোদন পাড়া ও নেট দুনিয়া তোলপাড় তাদের ডেসটিনেশন ওয়েডিং ও বিয়ের ছবিতে।
এবার জানালেন হানিমুনের পরিকল্পনা। সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাতকারে কোথায় ও কবে মধুচন্দ্রিমায় যাবেন তা জানালেন এ তারকা।
শেহতাজ বলেন, ‘সবে তো বিয়ে হলো। হাতে কিছু কাজও রয়েছে। সময় সুযোগ পেলে দুই মাস পর মধুচন্দ্রিমার জন্য জাপান যাবো।’
প্রীতমের সঙ্গে পরিচয় একসঙ্গে একটি মিউজিক ভিডিও করার সুবাদে। তার গান ‘জাদুকর’-এর ভিডিওতে মডেল হয়েছিলেন শেহতাজ। এর পরপরই আমাদের প্রেমের সম্পর্ক শুরু।
দীর্ঘ সময় দু’জন দু’জনকে জানার পর পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেয় তারা। বিয়ের আয়োজন অনেক আগেই করার কথা ছিল। কিন্তু জুলাইয়ে শেহতাজের বাবা মারা যাওয়ায় আগস্টে বিয়ের তারিখ পিছিয়ে দেওয়া হয়। এরপর আবার তার মা অসুস্থ হয়ে পড়লে তাকে লাইফ সাপোর্টে রাখতে হয়। ণানা চড়াই-উতরাইয়ের পর বিয়ে সম্পন্ন হয় তাদের।












