বিনোদন ডেস্কঃ শেষ হয়েও হচ্ছে না শেষ। শুরুতে অপু বিশ্বাস হঠাৎ টেলিভিশনের লাইভে এলেন ছেলেসহ। এরপর শবনম বুবলী ফেসবুকে এসে জানালেন দু’বছর আগেই তিনি মা হয়েছেন। সঙ্গে পোস্ট করলেন ছেলের ছবিও। স্বীকার করলেন শাকিব খানও। এই যেন সিনেমার গল্পের মতো। নতুন নতুন চরিত্রে যেমন অভিনয় করেন তারকারা তেমনি। শাকিব খানের বাস্তব জীবনের ঘটে চলেছে একের পর এক চাঞ্জল্যকর ঘটনা। যদিও তিনি বিষয়গুলোকের স্বাভাবিক ভাবেই নিচ্ছেন বলে মনে হচ্ছে। কিন্তু সিনেমার নির্ধারিত সময়ে শেষ হলেও শাকিব খানের জীবনে ঘটা ঘটনার এখানেই শেষ হচ্ছে না। ১ অক্টোবর শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শবনম বুবলী আর শাকিবের শুটিং হলেও দুজনে কেউ কারও সঙ্গে কোনো কথা বলেননি। দৃশ্যধারণ শেষ হতে না হতেই দুজনেই আলাদা দুই জায়গায় গিয়ে বসেন। পরিচালকের ডাক পড়লে আবার তাঁরা ক্যামেরার সামনে এসে হাসি মুখে দাঁড়ান। তাই তো ভিন্ন ধরনের পরিকল্পনায় রোমান্টিক ধাঁচের এই গানের শুটিং করতে হয়েছে। নায়ক–নায়িকা দুজনের সিদ্ধান্তের কারণেই এমন বদল আনতে হয়েছে বলে জানান শুটিং–সংশ্লিষ্ট জানিয়েছেন।
এর আগে ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকালে শাকিব খান ও বুবলীর আড়াই বছর বয়সী সন্তান শেহজাদ খান বীরের খবর প্রথম প্রকাশ্যে আসে। এরপর থেকেই তাঁদের ঘিরে আলোচনা ছিল তুঙ্গে। ফেসবুকে পোস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে দুজনে তাঁদের সন্তানের খবরটি প্রকাশ্যে আনেন। তবে সরাসরি কোনো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি তাঁরা। কারও সঙ্গে কথা না বলার কারণেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন এই দুই তারকা জুটি। সবারই চাওয়া ছিল, দুই তারকার মুখ থেকে কিছু জানানো গেলে খুব ভালো হয়। কিন্তু না, কেউই তাঁরা কোনো কথা বলেননি। শনিবার সেকারণেই দিনভর বিনোদন সংবাদ কর্মীরা ঘিরে ছিলেন ওই হোটেলের চারপাশ। সারা দিন ধরে চেষ্টা করেও তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। শুটিংয়ের খবরটি ছড়িয়ে গেলে, সেখানে একটা সুযোগের চেষ্টা করা হয়। কিন্তু এদিনও শাকিব–বুবলীর কেউই সংবাদমাধ্যমের কাছে কিছুই বলেননি। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় তাঁদের শুটিং।
শাকিব ও বুবলীর সন্তানের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর এটি তাঁদের দুজনের প্রথম শুটিং। যদিও সন্তানের খবরটি শাকিবের আগেই ফেসবুক পোস্টে জানিয়েছেন নায়িকা বুবলী, ঠিক তার কিছুক্ষণ পর শাকিবও জানান তাদের সন্তান বীরের কথা। ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির সংশ্লিষ্ট ব্যক্তিরা কড়া নিরাপত্তার মধ্যে শুটিং শুরু করেন।
এদিকে ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির পরিচালক তপু খান বললেন, ‘শুটিংয়ে দুজন ভীষণ আন্তরিক ছিলেন। সময়ের আগে তাঁরা শুটিং সেটে এসে পৌঁছান। আমরাও সুন্দরভাবে শুটিং করেছি। রাত সাড়ে নয়টার দিকে শাকিব ভাই তাঁর অংশের শুটিং শেষ করেছেন। আর রাত ১১টায় শেষ হয় বুবলীর শুটিং।

জানা গেছে, শাকিব খান ও বুবলী দুজনে শুটিং করছেন ঠিকই, কিন্তু শুটিংয়ের বাইরে তাঁরা কেউ কারও দিকে একবারের জন্যও তাকাননি। এমনকি দৃশ্য ধারণ শেষে দুজনে দুজনের মতো করে আলাদা জায়গা বসেছিলেন। লম্বা বিরতি যখন ছিল, তখন তাঁরা যাঁর যাঁর রুমে চলে যান।
শুটিং ইউনিটের সদস্যরা জানান, হোটেলে দুজনের জন্য আলাদা ৭১০ ও ৭১২ দুটি কক্ষ ভাড়া করেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান। যদিও এর কোনটা কে ছিলেন বিষয়টি তারা নিশ্চিত করতে পারেননি।
শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে লেখা ছিল, ‘সুরমা সুরমা’ লোডিং, কারও বুঝতে বাকি নেই, গানের শিরোনাম এটাই। পরিচালক সূত্রে জানা গেছে, সকাল থেকে রাত পর্যন্ত ‘সুরমা সুরমা’ শিরোনামের রোমান্টিক গানের শুটিং করা হয়েছে। এই গানের কোরিওগ্রাফি করেছেন হাবিব। তিনি বললেন, ‘এটি অন্য রকম একটি রোমান্টিক গান। ভিন্ন একটি পরিকল্পনায় গানের শুটিং করেছি আমরা।’
এদিকে শাকিব খান ও বুবলী যখন সন্তানের ঘোষণা দেন ঠিক তার আগের দিনই আরেক নায়িক পূজা চেরি তার আমেরিকার ভিসা পাওয়ার খবর গণমাধ্যমকে জানান। যেখানে তার পাসপোর্টের ইস্যু ডেট ২৯ সেপ্টেম্বর লেখা রয়েছে। এটা নিয়ে নেটিজেনদের মধ্যে আবারও গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই বলছেন, তবে কি পূজা চেরি ও শাকিবের মধ্যে তলে তলে কিছু চলছে।
বুবলীর সন্তান জন্মদান ও শাকিব সম্পর্কে জানতে অপু বিশ্বাসের সঙ্গে একাধিকবার যোগাযোগা করার চেষ্টা করেও গণমাধ্যম কর্মীরা তার কোনো বক্তব্য নিতে পারেননি। যাদের কল তিনি রিসিভ করেছেন নেটওয়ার্ক খারাপের অজুহাতের তাদের কলও ধারণা করা হচ্ছে তিনি কেটে দিয়েছেন। সূত্রঃ বাংলা ভিশন।












