রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আজ সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ৯ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। এ বছর রাজাপুর উপজেলায় ১৯ মন্ডপে পুজা উদযাপিত হবে। সভায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা করা গ্রহণ হয়।










