ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। এ সময় ডাকাতরা নগদ ৭ লক্ষ ৫৭ হাজার টাকা ও ১৩ ভরি সর্ণালংকার সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
০৪ অক্টোবর শুক্রবার দিবাগত রাত আড়াই টায় উপজেলার শুক্তাগড় ইউনিয়নের উত্তর কাঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভবনের সামনে ড্রয়িং রুমের জানালার গ্রীল কেটে ৫/৬ জনের মুখোশধারী এক দল ডাকাত ঘরের ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত-পা ও মুখ বেধে রাখে। এ সময় বাদল ও মামুন নামে দুই ভাইকে পিটিয়ে আহত করে।
ডাকাতরা ঘরে থাকা নগদ ৭ লাখ ৫৭ হাজার টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার, ৪টি মোবাইল ফোন সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এতে প্রায় ২৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আতাউর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।










